1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে পাষণ্ড পিতার কিশোরী কন্যা ধর্ষণ, জনতার হাতে আটক - probahonewstv
June 20, 2026, 5:35 pm

সোনাগাজীতে পাষণ্ড পিতার কিশোরী কন্যা ধর্ষণ, জনতার হাতে আটক

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, September 15, 2025
  • 233 Time View
নিজ কন্যাকে ধর্ষণ, জনতার হাতে ধরা পড়লেন পাষণ্ড বাবা

সোনাগাজীতে পাষণ্ড পিতার কিশোরী কন্যা ধর্ষণ, জনতার হাতে আটক

 মোহাম্মদ হানিফ ( জেলা প্রতিনিধি ফেনী )

ফেনীর সোনাগাজীতে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে এক পাষণ্ড বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃত ব্যক্তি জামাল উদ্দিন, সাইদুল হকের ছেলে। তিনি মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা হলেও ঘরজামাই হিসেবে নাজিরপুর গ্রামে বসবাস করতেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর মা নূর বানু বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, গত এক বছর ধরে জামাল উদ্দিন তার ১৭ বছর বয়সী মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। সর্বশেষ বৃহস্পতিবার আবারও একই চেষ্টা করলে মেয়েটি পালিয়ে মায়ের কাছে সব জানায়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ওসি বায়েজিদ আকন জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

See also  ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঞায় বালুবাহী গাড়ি দিয়ে সড়ক অবরোধ, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category