1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ–সভা - probahonewstv
April 27, 2026, 6:00 pm

সোনাগাজীতে জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ–সভা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 177 Time View
সোনাগাজীতে জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ–সভা

সোনাগাজীতে জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ–সভা

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীকে নিয়ে কটূক্তির ঘটনায় সোনাগাজীতে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংঘের সভাপতি ও যুবদল নেতা সাব্বির হোসেন তারেক এবং পৌর ছাত্রদল নেতা জিয়াউদ্দিন হৃদয়। এসময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ রানা, পৌর ছাত্রদল নেতা রকি ভূঁইয়া, রবিন, সাকিবসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের নিয়ে কটূক্তি করা হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। একই সঙ্গে অবিলম্বে এর নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

See also  বাউফলে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category