1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। - probahonewstv
August 1, 2026, 11:10 am

সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে।

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 280 Time View

সাটুরিয়া বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের ঘটনা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে।

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার অন্যতম ব্যস্ত এই বাজারে রাস্তাঘাট ও ফুটপাত দখল করে টংঘর নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানের কারণে পণ্যবাহি গাড়ী পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। যানজটও এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে অবৈধ দোকানদারদের কাছে জানতে চাইলে তারা দাবি করেন, তারা নিজেদের জমির ওপরই ব্যবসা পরিচালনা করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, বাস্তবে ফুটপাত ও সরকারি জায়গা দখল করেই এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে।

উপজেলা প্রশাসন এ বিষয়ে একাধিকবার অভিযান পরিচালনা করে জরিমানা করলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। অভিযান শেষ হলেই আবারও দখলদাররা পূর্বের অবস্থানে ফিরে এসে দোকান বসাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে প্রশাসনের এই উদ্যোগগুলো সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না।

বাজার কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব অবৈধ দোকানপাটের কারণে সাটুরিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠের একটি অংশ ময়লা আবর্জনায় শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না। পাশাপাশি পরিবেশ দূষণ ও নান্দনিকতা নষ্ট হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তারা।

এ অবস্থায় সাটুরিয়া বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

See also  ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে জমকালো ঈদ আনন্দ আড্ডা

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে সাটুরিয়া বাজার আবারও স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ফিরে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category