1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে মাননীয় মন্ত্রী। - probahonewstv
August 2, 2026, 6:56 am

সাটুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে মাননীয় মন্ত্রী।

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান মানিকগঞ্জ
  • Update Time : Saturday, July 18, 2026
  • 52 Time View
সাটুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে মাননীয় মন্ত্রী।

সাটুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে মাননীয় মন্ত্রী।

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান মানিকগঞ্জ:

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি।

পরিদর্শনকালে মন্ত্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উপযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত জমির প্রাপ্যতা, পরিবেশ ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। তিনি দরগ্রাম বিলপৌলী, বালিয়াটি ডিসি পার্ক এলাকা, সাটুরিয়া বিলবরাইদ, তিল্লীসহ একাধিক স্থান পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্ভাব্য স্থানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, কারিগরি দিক মূল্যায়ন এবং সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত স্থান নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তিনি বলেন, সাটুরিয়ায় একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হলে এলাকার শিক্ষার্থীরা আধুনিক ও কর্মমুখী কারিগরি শিক্ষার সুযোগ পাবে। এতে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মোঃ মাসুদ পারভেজ, মোঃ আব্দুল খালেক শুভ (সভাপতি, জেলা ছাত্রদল, মানিকগঞ্জ), বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক নইম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিস (মাখন), সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আজাদ বিপ্লব। উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক, মমতাজ বেগম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মহসীন উজ্জামান, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আমীর হামজা, সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান। উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মালেক। উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ রানা।

See also  নতুন কুঁড়ি, নতুন ভাবনার সূচনা—মানিকগঞ্জে নবজাগরণের বার্তা

উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ বরকত মল্লিক, সহ-সভাপতি, মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মধু মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী, প্রচার সম্পাদক মোঃ জিন্নত আলী। সাটুরিয়া সদর ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফারুক দেওয়ান এবং বালিয়াটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুম রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত স্থান চূড়ান্ত করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের কার্যক্রম শুরু হলে সাটুরিয়া উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হবে।

আধুনিক কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা দেশ-বিদেশের কর্মবাজারে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category