1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়ায় মহানন্দে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী - probahonewstv
September 6, 2026, 3:48 am

সাটুরিয়ায় মহানন্দে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান , মানিকগঞ্জ।
  • Update Time : Sunday, September 6, 2026
  • 10 Time View
সাটুরিয়ায় মহানন্দে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

সাটুরিয়ায় মহানন্দে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান , মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

জন্মাষ্টমী উপলক্ষে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। শুভযাত্রাটি সাটুরিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন এবং তদন্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, এ্যাডভোকেট মোঃ আব্দুল আউয়াল খান, জিপি জজকোর্ট, সদস্য আহবায়ক কমিটি জেলা বিএনপি মানিকগঞ্জ। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আজাদ বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, , কৃষক দলের সভাপতি মোঃ বরকত মল্লিক, যুবদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাটুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সহ-সভাপতি মোঃ শাহীন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে শুভেচ্ছা জানান এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

See also  ফেনী মডেল থানার ওসির সঙ্গে মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন বলেন, ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট। সকলের সম্মিলিত সহযোগিতায় সাটুরিয়ায় ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বক্তব্যে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। শুভযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। পরে শুভযাত্রাটি সাটুরিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category