1. thpshopbd@gmail.com : admin :
সাংবাদিক বিএম মনিরের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া। - probahonewstv
September 15, 2026, 10:55 pm

সাংবাদিক বিএম মনিরের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া।

মোঃ নুরে আলম, বরিশাল জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 264 Time View
সাংবাদিক বিএম মনিরের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া।

সাংবাদিক বিএম মনিরের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া।

মোঃ নুরে আলম, বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি ও সাংবাদিক বিএম মনিরুল ইসলাম গতোকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ তালুকদার, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা। শোকবার্তায় তারা বলেন, বিএম মনিরুল ইসলাম ছিলেন একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক।

পেশাগত জীবনে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিএম মনিরুল ইসলাম ছিলেন সাংবাদিক অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর কর্ম, সততা ও মানবিক গুণাবলি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা একজন অভিভাবকতুল্য সহযোদ্ধাকে হারালাম। শোকাচ্ছন্ন পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন।

See also  ফেনী নদীতে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার অনুমতি — এক বছরে ৪২ জেলের হাতে লাইসেন্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category