
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
লামা–আলীকদম–চকরিয়া সড়কের লামা ভিউ পয়েন্ট সংলগ্ন একটি বিপদজনক মোড়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটিতে মোদি দোকানের মালামালসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল।
দুর্ঘটনায় গাড়ির চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার ফলে গাড়ির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, লামা ভিউ পয়েন্টের পাশের ওই মোড়টি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অপর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও সড়কের বাঁক থাকার কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসী দ্রুত ওই স্থানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইন স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।