1. thpshopbd@gmail.com : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় - probahonewstv
June 21, 2026, 9:27 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

নাজমুল রানা,জামালপুর প্রতিনিধি
  • Update Time : Friday, January 23, 2026
  • 227 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বকশীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

নাজমুল রানা,জামালপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনায়ারুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেনসহ ভোট গ্রহণে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পরশুরামে পুলিশের উপর হামলা: মামলার আসামি বন বিভাগের কর্মচারী ফারুক গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category