1. thpshopbd@gmail.com : admin :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি - probahonewstv
September 4, 2026, 12:29 am

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মাহবুবুল আলম ব্যুরো চীফ ময়মনসিংহ:
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 16 Time View
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মাহবুবুল আলম ব্যুরো চীফ ময়মনসিংহ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ র‍্যালিতে জননেতা আখতারুল আলম ফারুকের নেতৃত্বে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালিতে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের প্রত্যাশার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মধ্য দিয়ে তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  আছিমে ধানের শীষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category