1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুরে শক্তি মানবসেবা সংগঠনের সুনাম ছড়িয়ে পড়েছে - probahonewstv
April 26, 2026, 1:34 am

মির্জাপুরে শক্তি মানবসেবা সংগঠনের সুনাম ছড়িয়ে পড়েছে

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Thursday, January 29, 2026
  • 90 Time View
মির্জাপুরে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে প্রশংসিত শক্তি মানবসেবা সংগঠন।

২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় সংগঠনটি

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে শক্তি মানবসেবা সংগঠনের সুনাম ছড়িয়ে পড়েছে। সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন সাংবাদিক রিহান সিকদার। প্রতিষ্ঠালগ্ন থেকেই শক্তি মানবসেবা সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর দুই ঈদে সংগঠনটির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ব্যাপক ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করে থাকে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছে শক্তি মানবসেবা সংগঠন।

সংগঠনটি তিন স্তর বিশিষ্ট কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে উপদেষ্টা কমিটি, কার্যকরী কমিটি ও সাধারণ কমিটি। বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইউসুফ সিকদার। শক্তি মানবসেবা সংগঠনের সদস্য সংখ্যা ১০০ জনের বেশি। সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের নিজস্ব গেঞ্জি প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিবছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে থাকে সংগঠনটি। সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে বা সদস্য হতে আগ্রহীদের জন্য যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে ০১৩৪৫৯৪০৬০০।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আমাকে ভোট দিলে যুবকদের বিয়ের ব্যবস্থা করবো: ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণি

Please Share This Post in Your Social Media

More News Of This Category