1. thpshopbd@gmail.com : admin :
মহিপুরে ডিএনসির অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - probahonewstv
July 31, 2026, 11:09 am

মহিপুরে ডিএনসির অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 148 Time View
মহিপুরে ডিএনসির অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লতাচাপলীর নয়াপাড়া গ্রামে অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী ‘খ’ সার্কেল। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আল মামুন খলিফা (৩৫) ও মো. ইসমাইল ঘরামী (২৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের মো. আল মামুন খলিফার নিজ দখলীয় নির্মাণাধীন পাকা ভবনের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ৩০০ পিস ও ৮৫ পিস মিলিয়ে মোট ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটককৃতদের পরিচয় অনুযায়ী, মো. আল মামুন খলিফা নয়াপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি আব্দুল খালেক খলিফার ছেলে। অপরদিকে মো. ইসমাইল ঘরামী কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় ডিএনসি পটুয়াখালী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকাগুলোতে মাদক কারবার রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার গলাকাটা লাশ উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category