1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃ ত্যু। - probahonewstv
September 25, 2026, 10:22 pm

বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃ ত্যু।

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2026
  • 68 Time View

বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর হাসপাতালের নতুন সম্প্রসারিত ভবনের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় নির্মাণ শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শ্রমিকরা হলেন সাকিব ও কামরুল হাসান। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের উভয়ের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে বান্দরবানে এসে নির্মাণকাজে যুক্ত ছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকালে- নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তারা গুরুতর আহত হন। পরে সহকর্মীর ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতদের সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এমন আকস্মিক মৃত্যুতে এলাকায়ও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভবিষ্যতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

See also  মাদারীপুরে বেসরকারি হাসপাতালে রোগীর মৃ/ত্যু: ভুল চিকিৎসার অ/ভি/যো/গ, ভাঙচুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category