1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সাচিং প্রু জেরী। - probahonewstv
September 21, 2026, 8:03 pm

বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সাচিং প্রু জেরী।

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 124 Time View

বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সাচিং প্রু জেরী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলা বিএনপি, জেলার সাত উপজেলা ও দুই পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাচিং প্রু জেরী।

রবিবার (৩১ মে ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য সুসংহতকরণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বান্দরবান জেলা বিএনপি, সাত উপজেলা বিএনপি, দুই পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের উন্নয়নে বিএনপির রাজনৈতিক ভূমিকা আরও জোরদার করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

Please Share This Post in Your Social Media

More News Of This Category