1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান, নেতৃত্বে পুলিশ সুপার - probahonewstv
August 26, 2026, 6:27 pm

বান্দরবানে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান, নেতৃত্বে পুলিশ সুপার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, August 17, 2026
  • 34 Time View
বান্দরবানে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান, নেতৃত্বে পুলিশ সুপার

বান্দরবানে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান, নেতৃত্বে পুলিশ সুপার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অবৈধ ও অনিয়মপূর্ণ যানবাহন চলাচল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
রোববার (১৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আইনগত বিষয়াদি যাচাই করা হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি সব ধরনের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজ, টিআই ও সদর ট্রাফিকের ইনচার্জ মোঃ আলী আজমসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

See also  সারাদেশে সাংবাদিক নিয়োগ Probahonews24

Please Share This Post in Your Social Media

More News Of This Category