1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের থানচিতে দেশীয় ব ন্দু ক ও কার্তুজসহ কেএনএফ সদস্য গ্রে ফ তা র। - probahonewstv
September 24, 2026, 8:39 pm

বান্দরবানের থানচিতে দেশীয় ব ন্দু ক ও কার্তুজসহ কেএনএফ সদস্য গ্রে ফ তা র।

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 54 Time View

বান্দরবানের থানচিতে দেশীয় বন্দুক ও কার্তুজসহ কেএনএফ সদস্য গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে জৌথান বম (৫৫) নামে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ)-এর এক সদস্যকে দেশীয় তৈরি একটি বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল পিয়াম বমের
ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে জৌথান বমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বান্দরবানের দুর্গম সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

See also  লামার ফাইতংয়ে অবৈধ ইটভাটায় অভিযান: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক–স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category