1. thpshopbd@gmail.com : admin :
বাড়ির পাশ দিয়ে রাস্তার জায়গা দেওয়ার পরও আঙিনা দিয়ে চলাচলের দাবি, গাবতলীতে প্রাণনাশের হুমকির অভিযোগ। - probahonewstv
June 13, 2026, 2:22 pm

বাড়ির পাশ দিয়ে রাস্তার জায়গা দেওয়ার পরও আঙিনা দিয়ে চলাচলের দাবি, গাবতলীতে প্রাণনাশের হুমকির অভিযোগ।

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2026
  • 17 Time View

বাড়ির পাশ দিয়ে রাস্তার জায়গা দেওয়ার পরও আঙিনা দিয়ে চলাচলের দাবি, গাবতলীতে প্রাণনাশের হুমকির অভিযোগ।

সাজেদুল ইসলাম রাসেল (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার

গাবতলী উপজেলায় বাড়ির পাশ দিয়ে চলাচলের জন্য জায়গা ছেড়ে দেওয়ার পরও বসতবাড়ির আঙিনা দিয়ে রাস্তা ব্যবহারের দাবিকে কেন্দ্র করে এক পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নতুরপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন ও তার পরিবার দীর্ঘদিন ধরে নিজস্ব জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাস করে আসছেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি এতদিন তাদের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে হেঁটে যাতায়াত করলেও সম্প্রতি তারা বাড়ির আঙিনার ভেতর দিয়ে চলাচলের জন্য রাস্তা দাবি করতে শুরু করেন।
সাদ্দাম হোসেনের অভিযোগ, এ দাবিতে রাজি না হওয়ায় প্রতিবেশীদের একটি পক্ষ তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার পর সাদ্দাম হোসেন বাদী হয়ে প্রতিবেশী আব্দুল মতিনকে প্রধান অভিযুক্ত করে মোট চারজনের বিরুদ্ধে গত ৩১ মে গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গাবতলী থানার এসআই মুক্তার হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, রাস্তা নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।

See also  মামলা বাণিজ্যের অভিযোগে এনসিপি নেতা রিজভী সাময়িক অব্যাহতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category