1. thpshopbd@gmail.com : admin :
বাইক দুর্ঘটনায় সাংবাদিক - probahonewstv
August 4, 2026, 6:43 am

বাইক দুর্ঘটনায় সাংবাদিক

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 450 Time View
দুর্ঘটনায় শয্যাশায়ী সাংবাদিক

বাইক দুর্ঘটনায় সাংবাদিক
দীর্ঘ শয্যাশায়ী জীবন

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতাল থেকে গতকাল দুপুরে নিজ বাড়িতে ফিরেছেন ফেনীর এক সাংবাদিক। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও অন্তত দুই থেকে তিন মাস তাকে সম্পূর্ণ শয্যাশায়ী অবস্থায় থাকতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, তার কোমর ও মূত্রনালির পাশে মারাত্মক ফাটল এবং তিনটি হাড় বেঁকে গেছে। এ অবস্থায় বর্তমানে অপারেশন বা প্লাস্টার কোনোটিই সম্ভব নয়। হাড় স্বাভাবিকভাবে জোড়া না লাগা পর্যন্ত তাকে অনির্দিষ্টকাল বিছানায় থাকতে হবে। দুর্ঘটনার পর থেকে তার জীবন যেন থমকে গেছে। চলাফেরা, সহকর্মীদের সঙ্গে আড্ডা ও সামাজিক যোগাযোগ—সবকিছু থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়লেও ধৈর্য ধরার চেষ্টা করছেন তিনি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি বলেন, “হে প্রভু, সুস্থ করুন বা না করুন—তা আপনার ইচ্ছা। তবে আমাকে যেন একা ও বোবা হয়ে থাকতে না হয়।”

এ কঠিন সময়ে তার সবচেয়ে বড় সহায় হয়ে উঠেছেন তার সহধর্মিণী। দিন-রাত নির্ঘুম থেকে স্বামীর সেবা-শুশ্রূষা করে যাচ্ছেন তিনি। বিছানায় শোয়ানো অবস্থায় দৈনন্দিন প্রয়োজন মেটানো থেকে শুরু করে পথ্য ও ওষুধ খাওয়ানো—প্রতিটি কাজে পাশে রয়েছেন অবিচলভাবে। স্ত্রীর এমন নিঃস্বার্থ সেবায় কৃতজ্ঞতা প্রকাশ করলেও নিজের অসহায়ত্ব তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ঢল নামে তার বাড়িতে। ইতোমধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ জন সহকর্মী হাসপাতাল ও বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। অনেকে সরাসরি উপস্থিত হয়ে, আবার কেউ কেউ মুঠোফোনে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। উপজেলা ও জেলা সদরের বহু সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তার আশু সুস্থতা কামনা করেছেন।

এদিকে স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এমন অকৃত্রিম ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত এই সাংবাদিক বলেন, “মানুষ আমাকে এত ভালোবাসেন—এটা আমার কল্পনারও বাইরে ছিল। যারা দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “আল্লাহ যদি সুস্থ করেন, তাহলে সকল শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একদিন সাধারণ ডাল-ভাতের আয়োজন করতে চাই। সবার সঙ্গে বসে খেতে পারলেই নিজেকে ধন্য মনে করবো।” বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে সম্পূর্ণ বিশ্রামে আছেন। পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসাই এখন তার প্রধান শক্তি।

See also  সোনাগাজীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category