1. thpshopbd@gmail.com : admin :
ফখরুল: এবার ভোট দিতে পারবে মানুষ, স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান - probahonewstv
June 13, 2026, 7:31 pm

ফখরুল: এবার ভোট দিতে পারবে মানুষ, স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা
  • Update Time : Thursday, January 29, 2026
  • 102 Time View
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এবার মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারবে।

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের আহ্বান

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের প্রতি দেশের মানুষ নতুন করে আশা দেখছেন। তার বক্তব্য, “তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখছেন, যিনি জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন।” বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি; আমাদের ভোট তারা দিয়ে দিত। এবার মানুষ ভোট দিতে চায়, এবার তা হতে দেওয়া হবে না। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানিও হয়েছে, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো মামলার ভোগান্তিও সহ্য করেছি।”

তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়। আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন। বর্তমানে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।” ফখরুল জোর দিয়ে বলেন, “দেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনবো। মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি। কিন্তু কোনোদিন কারো উপকার করে এক কাপ চা পর্যন্ত পাইনি।”

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

Please Share This Post in Your Social Media

More News Of This Category