1. thpshopbd@gmail.com : admin :
বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১৩ বছরে পদার্পণ - probahonewstv
October 23, 2026, 6:48 am

বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১৩ বছরে পদার্পণ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, December 1, 2025
  • 321 Time View
বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১৩ বছরে পদার্পণ—র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্ছ্বাসে ভরপুর ক্যাম্পাস।

র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—উৎসবের আমেজে উচ্ছ্বসিত শিক্ষক–শিক্ষার্থীরা

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

বিস্তারিত সংবাদ:
সোমবার ১লা ডিসেম্বর ২০২৫ ইং, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ১৩ বছরে পদার্পণ উদযাপন করেছে ফেনী ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী এবং অতিথিদের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এই দিনটি।

সকালে শহরের মিজান রোডের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং প্রশাসনিক কর্মকর্তারা।

পরে ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ। আব্দুস সাত্তার, প্রতিষ্ঠাতা সভাপতি। আবদুর রইছ কাইজার, ভাইস চেয়ারম্যান।
মোহাম্মদ এনায়েত উল্লাহ, ট্রেজারার।  মেহেরাজুল করিম মানিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—  ভারপ্রাপ্ত ট্রেজারার মো. সোহরাব হোসেন   , রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক , পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ
ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম আয়োজক কমিটির আহ্বায়ক আলী আকবর সিয়ামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তারা বলেন:
“ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠার লক্ষ্য ছিল স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। ১৩ বছরে এসে আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাচ্ছি।”
তারা অগ্রযাত্রার ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও উন্নত ও আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ফেনী ইউনিভার্সিটি বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এর অস্থায়ী ক্যাম্পাস বর্তমানে ফেনীর বারাহিপুরে অবস্থিত। ২০১২ সালের নভেম্বর মাসে অনুমোদনপ্রাপ্ত এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে।

See also  আলীকদমে ইয়াবাসহ আটক

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category