1. thpshopbd@gmail.com : admin :
বকশিগঞ্জে “Fossil Free Future” স্লোগানে অনুষ্ঠিত। - probahonewstv
May 30, 2026, 7:10 am

বকশিগঞ্জে “Fossil Free Future” স্লোগানে অনুষ্ঠিত।

নাজমুল রানা : জামালপুর
  • Update Time : Saturday, May 9, 2026
  • 45 Time View
বকশিগঞ্জে “Fossil Free Future” স্লোগানে অনুষ্ঠিত।

বকশিগঞ্জে “Fossil Free Future” স্লোগানে অনুষ্ঠিত।

নাজমুল রানা : জামালপুর

জামালপুরে বকশিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬ অনুষ্ঠিত
“Fossil Free Future” স্লোগানকে সামনে রেখে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বকশিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬”। গত ৮ মে ২০২৬, শুক্রবার সকাল ১০টায় বকশিগঞ্জ উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশন। কর্মসূচিতে সহযোগিতায় ছিল “আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন”, বকশিগঞ্জ, জামালপুর।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজবাহ উল হক তুহিন, উপদেষ্টা, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান, সাধারণ সম্পাদক, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোতাসিম বিল্লাহ রুবেল, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আরেফিন আদিত্য, বিশিষ্ট লেখক, বকশিগঞ্জ এবং এরশাদ জাহান, ছড়াকবি ও সাহিত্য-পাঠাগার বিষয়ক সম্পাদক, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল রানা, সভাপতি, বাট্টাজোড় ইউনিট-২ শাখা; সাংবাদিক ইলিয়াশ শাহ, নির্বাহী সভাপতি, ধানুয়া-কামালপুর ইউনিয়ন শাখা; কেন্দ্রীয় কমিটির সদস্য জিহান হাসান স্বপ্ন, মশিউর রহমান স্বাধীন, কামরুজ্জামান; কিয়ামত উল্লাহ কলেজ শাখার সভাপতি শাকিল আহাম্মেদ এবং মাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, উন্নত বিশ্বের অতিরিক্ত ফসিল ফুয়েল ব্যবহার এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে পৃথিবী আজ ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি। এর ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সবশেষে একটি সবুজ, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ার প্রত্যয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

See also  ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ, জোরদার উদ্ধার অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category