1. thpshopbd@gmail.com : admin :
ফেনী–২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি গাজী হাবিবুল্লাহ মানিকের , এটি শুধু আমার নয়, ফেনীর মানুষের দাবি - probahonewstv
September 15, 2026, 7:55 am

ফেনী–২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি গাজী হাবিবুল্লাহ মানিকের , এটি শুধু আমার নয়, ফেনীর মানুষের দাবি

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, November 14, 2025
  • 220 Time View
ফেনী–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানালেন জেলা নেতা গাজী হাবিবুল্লাহ মানিক। তিনি বলেন—“ত্যাগী নেতাদের মূল্যায়ন না হওয়ায় তৃণমূল হতাশ। রিভিউ এখন সময়ের দাবি।”

ফেনী–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতা গাজী হাবিবুল্লাহ মানিক। তিনি অভিযোগ করেছেন, দল ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করেনি এবং মনোনীত প্রার্থী ভিপি জয়নালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। 

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী–২ (ফেনী সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জেলা বিএনপির অন্যতম নেতা গাজী হাবিবুল্লাহ মানিক মনোনয়ন রিভিউ (পুনর্বিবেচনা) করার দাবি জানিয়েছেন। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং দীর্ঘ আন্দোলন–সংগ্রামের ইতিহাস বিবেচনায় রেখে তারেক রহমান অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করবেন বলে তিনি আশাবাদী।

“ত্যাগীদের মূল্যায়ন হয়নি”— অভিযোগ মানিকের

গাজী মানিক অভিযোগ করেন, ফেনী বিএনপিতে বহু ত্যাগী, নির্যাতিত এবং মাঠের কর্মী থাকলেও তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন— “আমি না হলেও সমস্যা নেই; কিন্তু তৃণমূলের ত্যাগী নেতাদের কাউকে মনোনয়ন দিলে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আসবে।”

মনোনীত প্রার্থী ভিপি জয়নালের যোগ্যতা নিয়ে প্রশ্ন

বর্তমান মনোনীত প্রার্থী জয়নাল আবদীন ভিপি সম্পর্কে প্রশ্ন তুলে মানিক দাবি করেন—
গত ১৭ বছরে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই এবং আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা চোখে পড়েনি। তারপরও দল তাকে টানা তিনবার মনোনয়ন দিয়েছে

এছাড়া তিনি উল্লেখ করেন, “৮৭ বছর বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি কঠোর নির্বাচনী প্রচার চালাতে সক্ষম নন। ফেনী–২ একটি শহরকেন্দ্রিক আসন—এখানে সার্বক্ষণিক তৎপরতা প্রয়োজন। তাঁকে এমন চাপে ফেলা অন্যায় হবে।” “রিভিউ সময়ের দাবি”— মানিক

এ সময় তিনি জোর দিয়ে বলেন— “এটি শুধু আমার ব্যক্তিগত দাবি নয়—ফেনী–২ আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা। রিভিউ এখন সময়ের দাবি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন রিভিউ নিয়ে এই আলোচনা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন গতিপ্রবাহ তৈরি করতে পারে।

See also  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই: দেশের রাজনীতির অম্লান নক্ষত্রের বিদায়

Please Share This Post in Your Social Media

More News Of This Category