1. thpshopbd@gmail.com : admin :
ফেনী হাসপাতালে যুগ্ম সচিব - probahonewstv
August 5, 2026, 5:12 am

ফেনী হাসপাতালে যুগ্ম সচিব

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, February 10, 2026
  • 85 Time View
ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যুগ্ম সচিব

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন, সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা

আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার,ফেনী

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সরকারি হাসপাতালগুলোর কার্যক্রম তদারকির অংশ হিসেবে ফেনী জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা সেবা কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা এবং রোগীদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে যুগ্ম সচিব ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসা সেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও সেবার মানোন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে ফসলি জমির টপসয়েল কাটায় দুইজনের কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category