1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শ্রদ্ধা - probahonewstv
September 27, 2026, 9:42 am

ফেনীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শ্রদ্ধা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 306 Time View
ফেনী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা শাখা।

ফেনীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শ্রদ্ধা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধা ও সম্মানে ফেনী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা শাখা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনের নেতৃবৃন্দ ফেনী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ফেনী জেলা পরিচালক মোহাম্মদ হানিফ (সাংবাদিক)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম। সভা পরিচালনা করেন দাগনভুঁইয়া উপজেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রাথমিক তদন্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—মোহাম্মদ ইব্রাহিম, রোকসানা আক্তার সুমি, উসমান গনী, শহিদুল ইসলাম, আইয়ুব নবী সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন,
“মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের অহংকার। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও মানবিক মূল্যবোধ রক্ষায় শহীদদের আদর্শ অনুসরণ করেই সামনে এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ হানিফ বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।” তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান অবদান জাতি কখনো ভুলবে না। তাঁর ঘোষণায় জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।” আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

See also  “ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ”

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category