1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল - probahonewstv
October 16, 2026, 7:55 am

ফেনীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল

আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, January 2, 2026
  • 164 Time View
ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে বড় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

ফেনীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল

আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার, ফেনী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে বিশেষ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ফেনী শহরের ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ফেনী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করেন। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি তার বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রী ও অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব ও অবদান জাতি কখনো ভুলবে না। আমরা সবাই তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।” মিলাদ ও দোয়ার মাহফিল শেষে মুসল্লিরা মরহুমার রূহের শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। আয়োজকরা জানান, দেশনেত্রীর স্মরণে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  খিলগাঁয়ে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category