1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে প্রতারণার ফাঁদে একাধিক পরিবার, সাবধান থাকার আহ্বান  - probahonewstv
September 30, 2026, 4:20 pm

ফেনীতে প্রতারণার ফাঁদে একাধিক পরিবার, সাবধান থাকার আহ্বান 

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 224 Time View
ফেনীতে প্রতারক নারীর ফাঁদে বহু পরিবার

ফেনীতে প্রতারণার ফাঁদে একাধিক পরিবার, সাবধান থাকার আহ্বান 

মোহাম্মদ হানিফ ( ফেনী জেলা প্রতিনিধি )

ফেনী ও আশপাশের জেলায় এক নারীকে ঘিরে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই নারী একাধিক পুরুষকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে অর্থ, স্বর্ণালঙ্কার ও সম্পদ হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, এখন পর্যন্ত তিনি চারটি বিয়ে করেছেন এবং প্রতিটি সংসারে সন্তান রয়েছে। বিয়ের পর প্রথমে স্বামীকে নানা কৌশলে বশীভূত করে রাখতেন। এরপর পরিবারের সদস্যদের ওপর অশুভ প্রভাব বিস্তার করে অসুস্থ বা সমস্যাগ্রস্ত করে তুলতেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে স্বামী ও শ্বশুরবাড়ির কাছ থেকে কোটি টাকার সম্পদ ও কাবিনের মোটা অঙ্কের টাকা আদায় করে তিনি ডিভোর্স নিয়ে চলে যান। শুধু তাই নয়, স্বামীর নামে উল্টো মামলা করার ঘটনাও ঘটেছে। সন্তানদের প্রতিও তিনি দায়িত্বশীল আচরণ করেননি বলে জানা গেছে।

সর্বশেষ, তেমুয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা, চট্টগ্রাম বা নোয়াখালী এলাকায় অবস্থান করছেন।

পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন। এদিকে ভুক্তভোগীরা সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন, কেউ ওই নারীকে শনাক্ত করতে পারলে যেন দ্রুত জানানো হয়। বিশেষ করে তার সঙ্গে থাকা ছোট শিশুটির খোঁজ পেতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

See also  আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চকরিয়া থেকে গ্রে ফ তা র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category