1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়িয়াবাসীর প্রতি বার্তা - probahonewstv
July 31, 2026, 9:15 am

ফুলবাড়িয়াবাসীর প্রতি বার্তা

মোঃ মাহাবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 139 Time View
ফুলবাড়িয়াবাসীর জন্য অধ্যক্ষ কামরুল হাসান মিলনের গুরুত্বপূর্ণ বার্তা

ভোট নয়, মানুষের দুঃখ–সুখ ভাগাভাগির অঙ্গীকারে নির্বাচনী মাঠে অধ্যক্ষ কামরুল হাসান মিলন

মোঃ মাহাবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ

ফুলবাড়িয়াবাসীর উদ্দেশে আবেগঘন ও প্রতিশ্রুতিমূলক বার্তা দিয়েছেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেছেন, নির্বাচনী সময়ে তিনি শুধু ভোট চাইতে মানুষের দুয়ারে যাননি, বরং সাধারণ মানুষের দুঃখ–সুখ কাছ থেকে দেখতেই মাঠে নেমেছেন। তার মতে, এটাই তার রাজনীতির প্রস্তুতির প্রকৃত অর্থ। অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, এই নির্বাচনে ফুলবাড়িয়াবাসীর সিদ্ধান্তে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের কাছে তিনি শপথবদ্ধ থাকবেন। যে কোনো সময়, কোনো ধরনের সিডিউল বা সিরিয়াল ছাড়াই সাধারণ মানুষ তার কাছে এসে নিজেদের দুঃখ, দুর্ভোগ ও সমস্যার কথা বলতে পারবেন। তার দরজা সব সময় জনগণের জন্য খোলা থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, মানুষের কথা মন খুলে শোনা এবং সেই সমস্যার বাস্তবসম্মত সমাধান করাই তার মূল লক্ষ্য। এজন্য তিনি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং ইনশাআল্লাহ তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। নিজেকে ফুলবাড়িয়ার সন্তান হিসেবে উল্লেখ করে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ভয় নয়—ভরসা দিয়ে, সন্দেহ নয়—স্বপ্ন দিয়ে তিনি রাজনীতি করতে চান। আগামীর ফুলবাড়িয়া বিনির্মাণে সুযোগ দিতে তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে সমর্থন করার আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়ায় ব্যতিক্রমধর্মী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category