1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীর তারাকুচা সীমান্তে বিজিবির অভিযান—৪৩৯ পিস ভারতীয় শাড়ী জব্দ, আটক ২ সিএনজি - probahonewstv
June 14, 2026, 5:00 pm

ফুলগাজীর তারাকুচা সীমান্তে বিজিবির অভিযান—৪৩৯ পিস ভারতীয় শাড়ী জব্দ, আটক ২ সিএনজি

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, November 21, 2025
  • 155 Time View
তীক্ষ্ণ নজরদারী ও গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান। চোরাকারবারীরা পালিয়ে গেলেও উদ্ধার হলো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও দুই সিএনজি অটোরিকশা। সীমান্তে পাচার রোধে বিজিবির অবস্থান কঠোর।

তীক্ষ্ণ নজরদারী ও গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান।  চোরাকারবারীরা পালিয়ে গেলেও উদ্ধার হলো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও দুই সিএনজি অটোরিকশা। সীমান্তে পাচার রোধে বিজিবির অবস্থান কঠোর।

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযান এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে তারাকুচা সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত দুটি সিএনজি অটোরিকশা ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।

টহল দল সিএনজি দুটি তল্লাশি করে মোট ৪৩৯ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করে। জব্দকৃত শাড়ী ও যানবাহনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য পাচারের বিরুদ্ধে তারা সবসময় সজাগ ও তৎপর। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তারা আরও বলেন, পাচার রোধে জনসচেতনতা ও তথ্য সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জব্দ করা শাড়ী ও আটক দুটি সিএনজি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো শুল্ক বিভাগ বা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category