1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান - probahonewstv
June 14, 2026, 5:46 am

ফুলগাজীতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, January 12, 2026
  • 138 Time View
ফুলগাজীতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান। অবৈধ মাটি কাটার দায়ে এস্কাভেটর জব্দ ও অকেজো, নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা।

অবৈধ মাটি কাটার দায়ে এস্কাভেটর জব্দ ও অকেজো, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

চট্টগ্রাম বিভাগ সহব্যুরো প্রধান
মোহাম্মদ হানিফ

ফেনীর ফুলগাজী উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটা বন্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রোববার ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুরে উপজেলার বৈরাগপুর কিসমত এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র অবৈধভাবে কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে অন্যত্র পাচার করছিল। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালানো হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয় এবং পুনরায় ব্যবহার অযোগ্য করতে তা অকেজো করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কৃষিনির্ভর এই উপজেলায় টপসয়েল ধ্বংস হলে স্থানীয় কৃষকদের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় ফুলগাজী উপজেলা প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসন আরও জানায়, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে স্থানীয় সচেতন নাগরিকদের এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় কৃষক ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে ফসলি জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন টেকসই হবে।

See also  শিশু রামিসা হত্যা স্বীকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category