1. thpshopbd@gmail.com : admin :
ফাইতংয়ে প্রকাশ্যে পাহাড় ধ্বংস - probahonewstv
August 1, 2026, 7:56 pm

ফাইতংয়ে প্রকাশ্যে পাহাড় ধ্বংস

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 131 Time View
ফাইতংয়ে প্রকাশ্যে পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা

অবৈধ ইটভাটায় পরিবেশ বিপর্যয়, নীরব প্রশাসন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি 

বান্দরবানের ফাইতং ইউনিয়নে দিনের পর দিন প্রকাশ্যে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। ভারী স্কেভেটর ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে নির্বিচারে পাহাড় কাটার দৃশ্য এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহ করে অন্তত ৩০টির মতো অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব কার্যক্রমে পাহাড়, বন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড় কেটে মাটি সংগ্রহের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বেড়ে যাচ্ছে ভূমিধসের ঝুঁকি। ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ি ঝিরি-ছড়া, প্রাকৃতিক পানির উৎস, কৃষিজমি ও জীববৈচিত্র্য। স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে পুরো এলাকা অচিরেই মরুভূমির রূপ নেবে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই ধ্বংসযজ্ঞ প্রশাসনের চোখের সামনেই সংঘটিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। প্রশাসনের এই নীরবতায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “পাহাড় কেটে ইটভাটা বানানো মানে আমাদের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করা। বর্ষা এলেই আমরা ভূমিধসের আতঙ্কে থাকি।” পরিবেশ সচেতন মহলের মতে, পাহাড় কাটা শুধু অবৈধ কাজ নয়, এটি মানুষের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এলাকাবাসী দ্রুত অবৈধ ইটভাটা উচ্ছেদ, পাহাড় কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমেদ হাই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category