1. thpshopbd@gmail.com : admin :
পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন, যুবদের মাদক থেকে দূরে রাখার আহবান। - probahonewstv
September 5, 2026, 2:20 am

পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন, যুবদের মাদক থেকে দূরে রাখার আহবান।

সৈয়দ এম এ বাসার, পানছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
  • Update Time : Friday, September 4, 2026
  • 21 Time View
পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন, যুবদের মাদক থেকে দূরে রাখার আহবান।

পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন, যুবদের মাদক থেকে দূরে রাখার আহবান।

সৈয়দ এম এ বাসার,
পানছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত ও মাদকমুক্ত রাখার লক্ষ্যে পানছড়িতে জাঁকজমকপূর্ণভাবে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে: একতা এন্টারপ্রাইজ, পানছড়ি, খাগড়াছড়ি।
৪ সেপ্টেম্বর ২০২৬ পানছড়ি উপজেলা পরিষদ মাঠে উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব বেলাল হোসেন।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সভাপতি জনাব দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিঃ সহ সভাপতি মোঃ সিরাজুলইসলাম, সহ সভাপতি ও ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেনৃটের আহবায়ক জুলফিকার আলি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফছার, ও পানছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব টেয়ইং হাইচিং আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ মারুফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব বেলাল হোসেন বলেন, “খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে নিয়ে যায়। ওয়াদুদ গোল্ড কাপের মতো আয়োজন পানছড়ির তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টে পানছড়ির বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

See also  সোনাগাজীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

Please Share This Post in Your Social Media

More News Of This Category