1. thpshopbd@gmail.com : admin :
পর্যটক সেজে রিসোর্টে রুম ভাড়া, রাতে চু/রি - probahonewstv
September 6, 2026, 3:11 am

পর্যটক সেজে রিসোর্টে রুম ভাড়া, রাতে চু/রি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, September 5, 2026
  • 11 Time View
পর্যটক সেজে রিসোর্টে রুম ভাড়া, রাতে চু/রি

পর্যটক সেজে রিসোর্টে রুম ভাড়া, রাতে চুরি
লামা মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য আটক, মোবাইল-নগদ টাকা উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামায় পর্যটক সেজে রিসোর্টে কক্ষ ভাড়া নিয়ে অন্য পর্যটকদের মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় চক্রের আরও এক সদস্য পালিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে লামার মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পর্যটকের ছদ্মবেশে রিসোর্টে অবস্থান নিয়ে গভীর রাতে বিভিন্ন কক্ষ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চক্রটি।

পরে ভোররাতে চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াংছা আর্মি ও পুলিশের যৌথ চেকপোস্টের সহায়তায় চক্রটির তিন সদস্যকে আটক করা হয়। এ সময় চক্রের অপর এক সদস্য কৌশলে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া এলাকার মৃত মান্নানের ছেলে রহিম মিয়া (১৯), কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাবুল আহমেদের ছেলে মোঃ হৃদয় আহমেদ (২৪) এবং চকরিয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে আবুল হাসনাত (১৯)

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আটকের পর তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল ফোন, ৫টি ব্লুটুথ হেডফোন, ৬টি পাওয়ার ব্যাংক, স্মার্ট চার্জার ও অ্যাডাপ্টার, ১০টি ইউএসবি ক্যাবল এবং নগদ ১০ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে ৩টি আইফোন, ৩টি রেডমি এবং ১টি আইটেল বাটন মোবাইল রয়েছে। উদ্ধারকৃত এসব সামগ্রীর মধ্যে কয়েকটি রিসোর্টে অবস্থানরত পর্যটকদের চুরি যাওয়া মালামাল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

See also  ইউরোপ নেওয়ার প্রলোভনে ১১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে পালালেন ইকবাল হোসেন রুবেল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও উদ্ধার হওয়া মালামালের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পরে আটক তিনজনকে লামা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় লামা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অপর সদস্যকে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এদিকে পর্যটক সেজে রিসোর্টে অবস্থান করে চুরির ঘটনায় স্থানীয় পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। পর্যটনকেন্দ্রিক রিসোর্ট ও আবাসিক স্থাপনাগুলোতে অতিথিদের পরিচয় যাচাই, সিসিটিভি নজরদারি এবং মূল্যবান সামগ্রী সংরক্ষণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category