1. thpshopbd@gmail.com : admin :
পবিত্র কুরআনের ওপর মাথার খুলি রেখে কুফরি: ধাপেরহাটে তান্ত্রিক আটক - probahonewstv
August 2, 2026, 8:50 am

পবিত্র কুরআনের ওপর মাথার খুলি রেখে কুফরি: ধাপেরহাটে তান্ত্রিক আটক

গাইবান্ধা, সাদুল্লাপুর প্রতিবেদক, মোঃ বেলাল মিয়া।
  • Update Time : Sunday, August 2, 2026
  • 10 Time View
পবিত্র কুরআনের ওপর মাথার খুলি রেখে কুফরি: ধাপেরহাটে তান্ত্রিক আটক

পবিত্র কুরআনের ওপর মাথার খুলি রেখে কুফরি: ধাপেরহাটে তান্ত্রিক আটক।

গাইবান্ধা, সাদুল্লাপুর প্রতিবেদক, মোঃ বেলাল মিয়া।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে পবিত্র আল কুরআনের ওপর মানুষের মাথার খুলি রেখে পূজা ও কুফরি কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে এক তান্ত্রিককে আটক করেছে জনতা। শনিবার (১ আগস্ট) ধাপেরহাট পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তান্ত্রিকের নাম রেজাউল করিম। তিনি উপজেলার ৭ নম্বর ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযোগ ও সরেজমিন অনুসন্ধান,
স্থানীয় সূত্রে জানা যায়, তান্ত্রিক রেজাউল করিম দীর্ঘদিন ধরে ধাপেরহাটের ওই ভাড়া বাসায় তাবিজ-কবজের আড়ালে কুফরি ও অনৈসলামিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সরেজমিন অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানকালে ওই বাসার ভেতরে বিভিন্ন রকমের পুতুল, তাবিজ তৈরির সরঞ্জাম, অশ্লীল ছবি এবং মানুষের মাথার খুলি ও হাড় সদৃশ রহস্যজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনের ওপর মানুষের মাথার খুলি রেখে পূজা ও অবমাননা করা হচ্ছিল।
অর্থ আত্মসাৎ ও জনরোষ,
এলাকাবাসীর অভিযোগ, রেজাউল করিম নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করতেন। তিনি বিভিন্ন সমস্যার সমাধান ও তাবিজ-কবজের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা ও প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা তাকে তক্ষুনি আটকে রাখে।
আইনগত ব্যবস্থার দাবি,
বর্তমানে উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করা হয়েছে। এই জঘন্যতম ধর্মীয় অবমাননা ও প্রতারণার সত্যতা পুরোপুরি যাচাই করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

See also  টাঙ্গাইল মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

More News Of This Category