1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অবৈধ কাঠবোঝাই দুই ডাম্প ট্রাক আ/ট/ক। - probahonewstv
August 2, 2026, 1:56 pm

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অবৈধ কাঠবোঝাই দুই ডাম্প ট্রাক আ/ট/ক।

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 229 Time View

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অবৈধ কাঠবোঝাই দুই ডাম্প ট্রাক আটক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

দফারফা করে ছাড়িয়ে নিতে তৎপর কাঠচোর সিন্ডিকেট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় দুটি ডাম্প ট্রাক আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বনাঞ্চল থেকে কাটা কাঠ বোঝাই করে ট্রাক দুটি গন্তব্যে নেওয়ার সময় সন্দেহজনক অবস্থায় সেগুলো জব্দ করা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই কাঠচোর সিন্ডিকেট বিভিন্ন মাধ্যমে দফারফা করে ট্রাক দুটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাবশালী একটি চক্র অবৈধ কাঠ পাচারের সঙ্গে জড়িত এবং প্রশাসনের নজরদারি জোরদার না হলে এ ধরনের কার্যক্রম বন্ধ হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং অবৈধ কাঠ পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See also  তারাগঞ্জে চিকলি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃ/ত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category