1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও ছাতা বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী। - probahonewstv
August 3, 2026, 11:58 pm

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও ছাতা বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী।

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 43 Time View

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও ছাতা বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ছাতা বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে তিনি বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার ও ছাতা তুলে দেন।

এ সময় এমপি সাচিং প্রু জেরী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি দুর্গত মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যার এ কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

See also  আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)’র মানবিক উদ্যোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category