1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে বিজিবির টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ - probahonewstv
April 26, 2026, 9:27 pm

নাইক্ষ্যংছড়িতে বিজিবির টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, December 13, 2025
  • 122 Time View
নাইক্ষ্যংছড়িতে বিজিবির টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ পণ্য ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান ১১ বিজিবির

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ , বান্দরবান 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ ব্যাটালিয়নের টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও ইয়াবা টেবলেট জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে পরিচালিত ধারাবাহিক অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জাংছড়ি এবং দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বাংলাদেশি পণ্য ও ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত বাংলাদেশি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২ হাজার ৩ শত টাকা। একই অভিযানে সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

বিজিবি ১১ ব্যাটালিয়নের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিজিবির সক্রিয় উপস্থিতির ফলে চোরাচালানকারীদের তৎপরতা অনেকাংশে কমে এসেছে। তবে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হলে মাদক ও অবৈধ পণ্য পাচার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়া বাজারে বহুল প্রতীক্ষিত ঢালাই ব্রিজের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category