1. thpshopbd@gmail.com : admin :
নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার - probahonewstv
November 4, 2026, 7:54 am

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, August 28, 2026
  • 107 Time View
নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সাদিকুর রহমান লিটন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুর রহমান লিটন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে, তিনি আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় সাদিকুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

See also  দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category