1. thpshopbd@gmail.com : admin :
দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড - probahonewstv
August 1, 2026, 1:34 am

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 102 Time View

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে মো. আলমগীর (৪২) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের মো. জালালের ছেলে মো. রুবেল ইসলাম (৩০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

See also  যুবসমাজকে তামাক ও মাদক থেকে রক্ষায় বকশীগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category