1. thpshopbd@gmail.com : admin :
থানচির দুর্গম সীমান্ত এলাকায় ডায়রিয়ায় নারীর মৃ/ত্যু, আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবির মেডিকেল টিম - probahonewstv
September 20, 2026, 12:51 pm

থানচির দুর্গম সীমান্ত এলাকায় ডায়রিয়ায় নারীর মৃ/ত্যু, আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবির মেডিকেল টিম

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Sunday, September 20, 2026
  • 11 Time View
থানচির দুর্গম সীমান্ত এলাকায় ডায়রিয়ায় নারীর মৃ/ত্যু, আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবির মেডিকেল টিম

থানচির দুর্গম সীমান্ত এলাকায় ডায়রিয়ায় নারীর মৃ/ত্যু, আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবির মেডিকেল টিম
দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসেবা, ২০ সেপ্টেম্বর ফের মেডিকেল টিম পাঠানোর পরিকল্পনা

মো:মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থুই মা চিং মার্মা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের জরুরি চিকিৎসাসেবা দিতে এগিয়ে এসেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক ৬টার দিকে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামের বাসিন্দা থুই মা চিং মার্মা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি হ্লালা চিংসা মার্মার স্ত্রী। এলাকাটি থানচি উপজেলার রেমাক্রি পোস্টের আওতাধীন দুর্গম সীমান্তবর্তী এলাকা।

মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি সরেজমিনে যাচাই এবং আক্রান্তদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) মদক বিওপি থেকে একজন মেডিকেল সহকারী, প্রয়োজনীয় ওষুধপত্র ও একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পাঠায়।

সেখানে গিয়ে আরও কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে বিজিবির মেডিকেল টিম তাদের চিকিৎসা দেওয়া শুরু করে। আক্রান্তদের চিকিৎসা বর্তমানে চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয়ে চিকিৎসাসেবা
দুর্গম সীমান্ত এলাকার স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫৭ বিজিবির পক্ষ থেকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এর মাধ্যমে ঘটনাস্থলে চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীসহ আরও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা
৫৭ বিজিবি জানিয়েছে, দুর্গম সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

See also  ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে দুর্গম এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category