1. thpshopbd@gmail.com : admin :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় লিফলেট বিতরণ - probahonewstv
July 29, 2026, 7:48 pm

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় লিফলেট বিতরণ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, October 16, 2025
  • 134 Time View
৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় লিফলেট বিতরণ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লেমুয়া ইউনিয়ন যুবদলের আগামীর কান্ডারী আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব দেন। তিনি জনগণের মাঝে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনঅধিকার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয়:  লিফলেট বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, তরুণ এবং সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলামা দলের ফেনী সদর উপজেলা আহবায়ক জনাব ওমর ফারুক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ আল মামুন বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে মাঠে আছি।”

ধারাবাহিক কর্মসূচির ঘোষণা : তিনি আরও জানান, লেমুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
See also  ৫নং ফরিদপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করতে চান মোঃ ইরফান আলী সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category