1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
May 30, 2026, 9:25 am

তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 23 Time View
তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

“অগ্নিযোদ্ধাদের একটাই পন,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯ মে থেকে ২২ মে পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজন পালন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারাগঞ্জ উপজেলা শাখার সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনতে হবে। তাহলেই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”

স্টেশন অফিসার এস এম শরিফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই নয়, বরং জরুরি সেবা, উদ্ধার অভিযান, পরিদর্শন, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বহুমুখী দায়িত্ব পালন করে আসছে। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় তারাগঞ্জ বাজারে ওয়াটার রিজার্ভার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

See also  স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে যুবকের অনশন, ডাসারে চাঞ্চল্য

আয়োজক সুত্রে জানা যায় সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নির্বাপন মহড়া, সচেতনতামূলক প্রচারণা, উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category