1. thpshopbd@gmail.com : admin :
ডেসকোতে কোটি টাকার চুরি - probahonewstv
June 14, 2026, 5:23 pm

ডেসকোতে কোটি টাকার চুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, March 5, 2026
  • 124 Time View
ডেসকোতে কোটি টাকার আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরি অভিযোগ

আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরিতে ভারপ্রাপ্ত ডিজিএমের ভূমিকা প্রশ্নের মুখে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-এর প্রধান কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ অনুযায়ী, ডেসকোর জিয়া পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত ডিজিএম (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকারী সাজেদুল ইসলাম—যিনি মূলত ম্যানেজার পদে কর্মরত—গত প্রায় তিন মাস ধরে বহিরাগতদের নিয়ে অফিস কক্ষে নিয়মিত বৈঠক করছেন। এসব বৈঠকে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি ছিল বলে অভিযোগ করা হয়েছে। সূত্র জানায়, ৫ই আগস্ট বর্তমান কমিটি গঠনের পর থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক ক্যাবল অপসারণ ও অবৈধভাবে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, কোটি কোটি টাকার ক্যাবল চুরির সঙ্গে জড়িত চক্রকে প্রশাসনিকভাবে সহায়তা দেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তিনি পূর্বে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিটির নেতৃত্বে এসে তিনি অবস্থান বদলে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ডেসকোর সিকিউরিটি টিমের নারী সদস্যদের তার ব্যক্তিগত কক্ষে ডিউটি করানো এবং অফিস সময়ের বাইরে ব্যক্তিগত গাড়িতে তাদের সঙ্গে চলাচলের অভিযোগও উঠেছে। এই অভিযোগ প্রমাণিত হলে তা সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, সাজেদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি এবং ডেসকো কর্তৃপক্ষও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  এনায়েতপুর হাটে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category