1. thpshopbd@gmail.com : admin :
ডেঙ্গুতে একদিনে ১০ মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার - probahonewstv
October 7, 2026, 5:31 pm

ডেঙ্গুতে একদিনে ১০ মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 12 Time View
ডেঙ্গুতে একদিনে ১০ মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর খবর। পরিস্থিতি নিয়ে বাড়ছে জনমনে উদ্বেগ।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। চলতি বছরের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ।

ডেঙ্গুর প্রকোপ বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ফলে একসঙ্গে দুই ধরনের সংক্রামক রোগের বিস্তার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে জ্বরের সঙ্গে মাথাব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা কিংবা চোখের পেছনে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষকেও বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হচ্ছে।

হাম ও ডেঙ্গু—দুই রোগের প্রকোপ মোকাবিলায় এখন প্রয়োজন সচেতনতা, সতর্কতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা।

See also  তারাগঞ্জে ফ্রি চিকিৎসা শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category