
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
পরিবারের সচ্ছলতা ফেরাতে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন মির্জাপুর উপজেলার সরিষাদাইড় গ্রামের রাম প্রসাদ সরকার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাস জীবনের শুরুতেই শুক্রবার (১৫মে ২০২৬) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। পর্তুগালের ফারো (Faro) ও পোর্তিমাও (Portimão)-এর মাঝামাঝি এলাকায় বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রাম প্রসাদ নি-হত হন এবং গাড়িতে থাকা আরও ৪ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি মির্জাপুর সদরের ইতালি প্লাজায় একটি ইলেকট্রনিক দোকানও পরিচালনা করতেন। তিনি কম্পিউটার ইন্জিনিয়ার ছিলেন। ইউরোপে তার মৃত্যুর ঘটনার পর বিভিন্ন প্রবাসী সংঘটন ও সচেতন মহল শোক প্রকাশ করেছেন। তার পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মির্জাপুরের সরিষাদাইড় গ্রামে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবারে এখন শুধুই শোকের মাতম। তার লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। সচেতন মহল বলেছেন পর্তুগালের মতো উন্নত দেশে এ ধরনের দুর্ঘটনা অন্তত অপ্রত্যাশিত। স্থানীয়দের প্রত্যাশা, পর্তুগাল ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা।