1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল দেলদুয়ারে ধানক্ষেত থেকে নারীর রক্তাক্ত ম/র/দে/হ উ/দ্ধা/র - probahonewstv
June 15, 2026, 6:22 pm

টাঙ্গাইল দেলদুয়ারে ধানক্ষেত থেকে নারীর রক্তাক্ত ম/র/দে/হ উ/দ্ধা/র

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 34 Time View

টাঙ্গাইল দেলদুয়ারে ধানক্ষেত থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

আজ বুধবার (৬ মে, ২০২৬) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামের ধলেশ্বরী নদীর উত্তর পাশের একটি ধানক্ষেত থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ধলেশ্বরী নদীর তীরবর্তী ধানক্ষেতে কাজ করতে গিয়ে এক নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

See also  সোনাগাজীতে পাইপগান হাতে খেলায় মশগুল এক অবুঝ শিশু

Please Share This Post in Your Social Media

More News Of This Category