1. thpshopbd@gmail.com : admin :
জাসাস কেন্দ্রীয় নেতার ফুফুর ইন্তিকালে মানিকগঞ্জ জেলা জাসাসের শোক - probahonewstv
September 15, 2026, 11:11 am

জাসাস কেন্দ্রীয় নেতার ফুফুর ইন্তিকালে মানিকগঞ্জ জেলা জাসাসের শোক

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ
  • Update Time : Thursday, December 18, 2025
  • 223 Time View
জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েলের ফুফুর ইন্তিকালে মানিকগঞ্জ জেলা জাসাসের গভীর শোক ও সমবেদনা।

 মাজহারুল ইসলাম খান পায়েলের ফুফুর মৃত্যুতে শোক ও দোয়া

 জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মাজহারুল ইসলাম খান পায়েল-এর প্রিয় ফুফু আজ ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমার ইন্তিকালে মানিকগঞ্জ জেলা জাসাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এক শোকবার্তায় জেলা জাসাস নেতৃবৃন্দ বলেন, মরহুমার মৃত্যুতে পরিবারসহ স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। পাশাপাশি শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, বাদ এশা, ভূমি দক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জ জেলা জাসাসের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলা হয়, আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং পরকালে উত্তম প্রতিদান দান করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

See also  ফুলগাজীতে উন্নয়নের ডাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category