
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) হিসেবে মনোনীত হয়েছেন। মানবাধিকার, সমাজসেবা, নারী ও শিশু সুরক্ষা— এসব ক্ষেত্রে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এই মনোনয়ন উপলক্ষেআন্তর্জাতিক মানবাধিার আইন সহায়তা সংস্থা ফেনী জেলা জোনের আঞ্চলিক পরিচালক সাংবাদিক মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম এবং ফেনী জেলা ইনফরমেশন অফিসার আবু বক্কর ছিদ্দিক আন্তরিক অভিনন্দন জানান।
“এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সত্য ও মানবতার পক্ষে কাজ করে এসেছে। আমি এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করে যাব।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক খান সেলিম রহমান বলেন,
“সেহলী পারভীন শুধু মানবাধিকার নেতা নন, তিনি একজন সাহসী ও সৎ সমাজসেবক। তার নেতৃত্বগুণ আমাদের অনুপ্রাণিত করে। তার অন্তর্ভুক্তি সংগঠনের অগ্রযাত্রা আরও শক্তিশালী করবে।”
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন,
“তিনি একজন নির্ভীক মানবাধিকার কর্মী। মানবিক সেবায় তার নিষ্ঠা ও নৈতিকতা অনুকরণীয়। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা মন্তব্য করেন,
“নারী অধিকার ও মানবিক সেবায় সেহলী পারভীন সবসময় অগ্রণী। তার নেতৃত্ব নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।”
ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান আরও বলেন,
“তিনি দেশের সকল প্রকার নেতৃত্বের উদাহরণ হতে পারেন। সততা ও ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করছেন।”
সেহলী পারভীনের এই মনোনয়ন দেশের মানবাধিকার ও গণমাধ্যম অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
Probaho News24 – প্রবাহিত হোক তথ্য, উম্মোচিত হোক সত্য