1. thpshopbd@gmail.com : admin :
ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন কাপাসিয়ার সাদেক - probahonewstv
September 20, 2026, 2:06 pm

ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন কাপাসিয়ার সাদেক

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 258 Time View

ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন কাপাসিয়ার সাদেক

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাদিকুল ইসলাম (সাদেক)।

গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত সদস্য কমিটিতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

সাদিকুল ইসলাম (সাদেক) গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরসিংপুর গ্রামের ইসলাম উদ্দিন ও রমিজা খাতুনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

২০০৮ সালে পড়াশোনার জন্য ঢাকায় আসেন এবং ২০১৪ সাল থেকে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করে আসছেন। বর্তমানে উত্তরা আইন কলেজে এল এল বি (শেষ বর্ষে) পরীক্ষার্থী।

তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক কর্মীর মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষের কল্যাণে কাজ করা।

আমি ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।”

সাদিকুল ইসলাম আরও বলেন, “স্কুল জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত ছিলাম। সেই আদর্শ থেকেই পরবর্তীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই।”

তিনি জানান, তার স্কুলজীবন অনেক কষ্টের মধ্য দিয়ে কেটেছে। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

সাদিকুল ইসলাম বলেন, “প্রতিটি আন্দোলন-সংগ্রামে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও দলের প্রয়োজনে এবং দেশের স্বার্থে কাজ করে যাব ইনশাল্লাহ।”

See also  তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category