1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা - probahonewstv
June 14, 2026, 11:39 pm

চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 44 Time View

চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার রানীরবন্দর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়ার পর প্রশাসনের নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় দায়ী ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে অসুস্থ পশু জবাই ও নিম্নমানের মাংস বিক্রির বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাজারে খাদ্যপণ্যের মান তদারকি জোরদার করা হয়েছে। এ ধরনের অনিয়ম ধরা পড়লে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See also  হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬ শুরু: উচ্চ সংক্রমণ এলাকাকে অগ্রাধিকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category