1. thpshopbd@gmail.com : admin :
চিকিৎসক দেখাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না, স্কুলের গেটে মিলল বৃদ্ধের মরদেহ - probahonewstv
September 18, 2026, 6:45 pm

চিকিৎসক দেখাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না, স্কুলের গেটে মিলল বৃদ্ধের মরদেহ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ ।
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 63 Time View
চিকিৎসক দেখাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না, স্কুলের গেটে মিলল বৃদ্ধের মরদেহ

চিকিৎসক দেখাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না, স্কুলের গেটে মিলল বৃদ্ধের মরদেহ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ ।

ময়মনসিংহের আছিম পাটুলি থেকে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর জীবিত বাড়ি ফিরতে পারলেন না এক বৃদ্ধ। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকালে মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের গেটের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ গতকাল চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহে গিয়েছিলেন। কিন্তু রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।
আজ সকালে মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের গেটের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি স্বজনদের জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

See also  পাবনা কাশিনাথপুর তেল পাম্প গুলোতে গাড়ির কাগজ পত্র ঠিক থাকলে পাচ্ছেন তেল। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category