1. thpshopbd@gmail.com : admin :
চাঁদগাজী রিডিং ক্লাব শিক্ষার্থী ও ক্যান্সার রোগীর পাশে দাঁড়াল - probahonewstv
April 26, 2026, 9:12 am

চাঁদগাজী রিডিং ক্লাব শিক্ষার্থী ও ক্যান্সার রোগীর পাশে দাঁড়াল

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Saturday, January 10, 2026
  • 76 Time View
“শিক্ষা সংকট ও উত্তরণ” বিষয়ক আলোচনা সভায় চিকিৎসা সহায়তা ও পাঠ্যবই বিতরণ

“শিক্ষা সংকট ও উত্তরণ” বিষয়ক আলোচনা সভায় চিকিৎসা সহায়তা ও পাঠ্যবই বিতরণ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী, ১০ জানুয়ারি, ২০২৬ – ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের চাঁদগাজীতে চাঁদগাজী রিডিং ক্লাব শিক্ষা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্লাব আয়োজিত “শিক্ষা সংকট ও উত্তরণ” বিষয়ক আলোচনা সভায় এক ক্যান্সার আক্রান্ত রোগীকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়া এক অস্বচ্ছল শিক্ষার্থীকে পাঠ্যবই উপহার হিসেবে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বটতলী বাজারে অবস্থিত চাঁদগাজী রিডিং ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক চাঁদগাজী শাখার অবসরপ্রাপ্ত ম্যানেজার ও চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজের সাবেক পরিচালনা পর্ষদ সদস্য দ্বীন মোহাম্মদ।

ক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ’র সঞ্চালনায় এবং বক্তারহাট ক্রীড়া সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক এ জেড এম উজ্জ্বল-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫নং মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, এবি পার্টির ফেনী-১ আসনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ নাফিজ ইমতিয়াজ মজুমদার শিমুল। এছাড়া বক্তব্য রাখেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ফরায়েজী, কাজী মোজাম্মেল, শিক্ষাক আলাউদ্দিন চৌধুরী, মহিউদ্দিন পাটোয়ারী, মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জুটন, মহামায়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কামরুল হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুল হালিম, শরিফুল ইসলাম শিশিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সমাজের শিক্ষা সংকট দূর করতে সামাজিক সংগঠনগুলোর মানবিক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। চাঁদগাজী রিডিং ক্লাবের এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে অনুপ্রেরণা যোগাবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ক্যান্সার রোগীর হাতে চিকিৎসা সহায়তার অর্থ এবং অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঘাটাইলে বিএনপির ইফতার মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category